স্পেনে ১৩ দিন পর কুয়া থেকে উদ্ধার ২ বছর বয়সী শিশুর মৃতদেহ

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৯, ১৯:১৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২৩:৫৮
image

স্পেনে ১৩ দিন আগে কুয়ায় (বোরহোল) পড়ে যাওয়া ২ বছর বয়সী শিশু জুলেন রোজেল্লোকে জীবিত উদ্ধার করা যায়নি। শনিবার (২৬ জানুয়ারি) খনন বিশেষজ্ঞরা মাটির প্রায় ১০০ ফুট গভীর থেকে তার মৃতদেহ উদ্ধার করেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান লিখেছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রোজেল্লোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। স্পেনে ১৩ দিন পর কুয়া থেকে উদ্ধার ২ বছর বয়সী শিশুর মৃতদেহ
স্থানটি দক্ষিণ স্পেনের মালাগাতে। সংশ্লিষ্ট কুয়ার ভেতরের ব্যাস মাত্র ১০ ইঞ্চি। কিন্তু কুয়াটি ৩২৮ ফুট গভীর। বাবা-মায়ের সঙ্গে সেখানে বেড়াতে গিয়েছিল ছোট্ট জুলেন। বাবার দৃষ্টির সীমার মধ্যে থাকা অবস্থাতেই গত রবিবার (১৩ জানুয়ারি) শিশুটি কুয়ার ভেতর পড়ে যায়। খাওয়ার সময় খেলতে খেলতে যে বোরহোলে পড়ে গিয়েছিল ছোট্ট জুলেন সেই বোরহোলটি খোঁড়ার কোনও অনুমোদন ছিল না।
উদ্ধারকারীরা ধারণা করেছিলেন ২৩৩ ফুট নিচে আটকে গেছে তার ছোট্ট শরীর। উদ্ধার করাটা জটিল হয়ে যায়, তার ওপর মাটি পড়ে থাকায়। উদ্ধারের জন্য ভারি ভারি মেশিনপত্র নিয়ে যাওয়া হয়েছিল। খোঁড়া হয়েছিল আরেকটি বোরহোল। কিন্তু ১৩ দিন পর তার দুঃসহ মৃত্যর বাস্তবতাকেই মেনে নিতে হলো। উদ্ধারকারীরা জুলেনকে নয়, তার মৃতদেহ হাতে পেলেন।
সেই বোরহোল জুলেনের বাবা জোসে সেদিনের কথা স্মরণ করে বলেছিলেন, জুলেন কুয়ায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সেখানে যান। আশেপাশের পাথর সরিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে সে অনেক গভীরে চলে গেছে। তার ভাষ্য ছিল, ‘কুয়ার ভেতর থেকে আমি তার কান্না শুনতে পারছিলাম। তার বদলে যদি আমি সেখানে চলে যেতে পারতাম, বদলে সে তার মায়ের কাছে থাকত, তাহলে সেটাই আমি চাইতাম।’
আটকে পড়া শিশু জুলেনের পরিবারের আগেও এরকম একটি দুঃখজনক স্মৃতি আছে। ২০১৭ সালে জুলেনের বড় ভাই অলিভার মাত্র তিন বছর বয়সে সমুদ্র তীরে হাঁটতে হাঁটতে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। জুলেন যেখানে মারা গেছে সেখান থেকে ওই সমুদ্র সৈকতটি বেশি দূরে নয়।

জুলেনের বাবা-মা

/এএমএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র থেকে কেন ১০ বিলিয়ন ডলারের স্বর্ণ সরিয়ে নিলো নেদারল্যান্ডস
রুশ দোকানে রোবটকে মানুষের ধাক্কার পর যা ঘটলো
এয়ারলাইন কোম্পানিগুলোকে জেলেনস্কির হুঁশিয়ারি
সর্বশেষ খবর
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
নিখোঁজের চার দিন পর খালে মিললো বৃদ্ধার লাশ
নিখোঁজের চার দিন পর খালে মিললো বৃদ্ধার লাশ
দুবার এগিয়ে থেকেও চীনের কাছে হার বাংলাদেশের
দুবার এগিয়ে থেকেও চীনের কাছে হার বাংলাদেশের
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা