অভিবাসীদের দখল করা জাহাজের নিয়ন্ত্রণ নিলো মাল্টার সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৯, ১৬:৫৩আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৬:৫৫

ভূমধ্যসাগরে লিবিয়া থেকে যাত্রা করা অভিবাসীদের দখলকৃত জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে মাল্টার সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার কথা নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

অভিবাসীদের দখল করা জাহাজের নিয়ন্ত্রণ নিলো মাল্টার সেনাবাহিনী

বুধবার লিবিয়া উপকূলে লিবিয়া উপকূল থেকে শতাধিক ব্যক্তিকে উদ্ধারের পর ছিনতাইয়ের শিকার হয়েছে খোদ উদ্ধারকারী জাহাজটিই। সাগর থেকে উদ্ধার পাওয়ার পর ইউরোপে অভিবাসী হতে ইচ্ছুক এসব ব্যক্তিরা যখন জানতে পারে যে তাদেরকে আবার লিবিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে তখন তারা জাহাজের গতিপথ পাল্টাতে বাধ্য করে।

এলহিবলু ১ নামের ট্যাঙ্কারটি এখন মাল্টার রাজধানী ভাল্লেট্টাতে নোঙর করা হয়েছে। জাহাজে থাকা শতাধিক অভিবাসীকে পুলিশের হাতে হস্তান্তর করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে মাল্টার সশস্ত্রবাহিনী জানায়, মাল্টার দিকে আসার সময় জাহাজটির ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। একটি টহল যান অভিবাসীবাহী জাহাজটিকে মাল্টার জলসীমায় প্রবেশে বাধা দেয়। এ সময় স্পেশাল অভিযানের একটি টিমকে জাহাজটি উদ্ধারে পাঠানো হয়। তারা জাহাজটি উদ্ধার করে। তাদের সহযোগিতায় ছিল বেশ কয়েকটি জাহাজ ও হেলিকপ্টার।

বিবৃতিতে বলা হয়েছে, অধিকতর তদন্তের জন্য জাহাজটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট বলেছেন, সব আন্তর্জাতিক আইন মেনেই তদন্ত করা হবে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী