প্যারিসে ছুরি হামলায় চার পুলিশ সদস্য নিহত

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৯, ১৯:৩৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৯:৩৫

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ সদর দফতরের বাইরে এক ছুরি হামলায় অন্তত চার পুলিশ সদস্য নিহত হয়েছে। হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

প্যারিসে ছুরি হামলায় চার পুলিশ সদস্য নিহত

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ফ্রান্সজুড়ে সহিংসতাবৃদ্ধি ও বাহিনীর মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ার ঘটনায় ধর্মঘট পালনের একদিন পর এই হামলা হলো।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে এই হামলা হয়। হামলার পর পুলিশ মধ্য প্যারিসের ইলে ডে লা সিতে এলাকাটি কর্ডন করে রেখেছে। হামলাকারী পুলিশ দফতরে কর্মরত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টানার।

ফ্রান্সের পুলিশ ইউনিয়নের কর্মকর্তা লয়েক ট্র্যাভার্স জানান, হামলাকারীর মোটিভ এখনও জানা যায়নি। তবে অতীতে হামলাকারী কর্মকর্তার বিরুদ্ধে সহিংসতার কোনও অভিযোগ ছিল না। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের