ইতালিতে একদিনে সুস্থতার নতুন রেকর্ড

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
৩০ এপ্রিল ২০২০, ২৩:৫২আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ২৩:৫৪

ইউরোপের দেশ ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের সুস্থতার সংখ্যা প্রতিদিন বাড়ছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সেখানে আরও ৪ হাজার ৬৯৩ জন সুস্থ হয়েছেন। যা এখন পর্যন্ত ইতালিতে একদিনে সর্বোচ্চ সুস্থতার রেকর্ড। এ নিয়ে করোনায় আক্রান্ত ৭৫ হাজার ৯৪৫ ব্যক্তি এখন পর্যন্ত সুস্থ হয়েছেন।

ইতালিতে একদিনে সুস্থতার নতুন রেকর্ড

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে মরণঘাতী করোনাভাইরাস। পরে তা বৈশ্বিক মহামারিতে রূপ নেয়। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে প্রায় ৩২ লাখ ৫০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন, ২ লাখ ৩০ হাজার ৬১৫ জন। বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পরই ইতালির অবস্থান। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা জানিয়েছেন ইতালিতের নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি। একই সঙ্গে তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৮৫ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭২ জন। এ নিয়ে ইতালিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৬৭ এবং আক্রান্ত ২ লাখ ৫ হাজার ৪৬৩ জন।

ইতালিতে করোনা থেকে সেরে উঠার সংখ্যা বাড়তে থাকায় আশার আলো দেখছেন দেশটির ৬ কোটি মানুষ। দেশটির  বিভিন্ন এলাকায় খুলতে শুরু করেছে দোকানপাট, রেস্টুরেন্ট। বই, স্টেশনারি, বাচ্চাদের জামা কাপড়ের দোকান খুলছে। এছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

৪ মে ইতালির কিছু কিছু এলাকায় লকডাউন শিথিল করে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম