গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করলো স্পেন

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২০, ২১:১১আপডেট : ০৪ মে ২০২০, ০০:১২

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা লকডাউন শিথিল করলেও গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে স্পেন। সোমবার থেকে দেশটিতে এই নিয়ম কার্যকর হবে। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ জানিয়েছেন, সরকার ৬০ লাখ মাস্ক বিতরণ করবে পরিবহন খাতে এবং ৭০ লাখ মাস্ক দেওয়া হবে স্থানীয় কর্তৃপক্ষকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করলো স্পেন

সানচেজ জানান, লকডাউনের কারণে স্পেনের নাগরিকরা যে আত্মত্যাগ করেছেন সেটির পুরস্কার এখন পাচ্ছেন। সরকার করোনা মহামারিতে সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় আঞ্চলিক কর্তৃপক্ষকে ১৬ বিলিয়ন ইউরোর তহবিল অনুমোদন দেবে।

গত সপ্তাহেও ইউরোপের করোনার প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি ছিল স্পেন। মার্চ মাস থেকেই জারি করা হয় কঠোর লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া বেশিরভাগ মানুষ বন্দি হয়ে পড়েন ঘরের ভেতরেই। 

আক্রান্তের সংখ্যা কমে আসায় এবং হাসপাতালগুলোতে ভিড় কমতে শুরু করায় সরকার দেশ পুনরায় সচল করা এবং অর্থনীতি পুনরুদ্ধারে মনোযোগ দিয়েছে। গত সপ্তাহে ১৪ বছরের কম বয়সী শিশুদের দিনে এক ঘণ্টার জন্য বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয়।

বাইরে মানুষের ভিড় কমাতে সরকার শিফট ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে বিভিন্ন বয়সের মানুষ ভিন্ন সময়ে বাইরে বের হওয়ার অনুমতি পাচ্ছেন। সোমবার থেকে সেলুন খুলবে। তবে বার ও রেস্তোরাঁ বন্ধ থাকবে আরও এক সপ্তাহের জন্য।

রবিবার পর্যন্ত স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজারের বেশি। দেশটিতে মৃত্যু ছাড়িয়ে গেছে ২৫ হাজার। লকডাউনের কারণে দেশটি অর্থনীতিতে বিপর্যয় নেমেছে। ২০২০ সালে দেশটির জিডিপি ৯.২ শতাংশ হতে পারে।

এর আগে প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ চার ধাপের পরিকল্পনা ঘোষণা করেছেন। যে পরিকল্পনাকে তিনি নতুন স্বাভাবিকতায় ফেরা হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, জুনের শেষদিকে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের