লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে ইতালিতে ২৩৬ জনের মৃত্যু

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
০৬ মে ২০২০, ০৪:৫৩আপডেট : ০৬ মে ২০২০, ০৪:৫৫

মহামারি করোনাভাইরাসের  প্রাদুর্ভাব কমতে শুরু করেছে ইতালিতে। নতুন আক্রান্তের সংখ্যা কমতে এবং সুস্থ হওয়া মানুষের সংখ্যা বাড়তে থাকায় সোমবার থেকে দেশটিতে করোনা লকডাউন শিথিল করা হয়েছে। তবে এই পদক্ষেপ গ্রহণের দ্বিতীয় দিনে ইতালিতে করোনায় মারা গেছেন ২৩৬ জন।

লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে ইতালিতে ২৩৬ জনের মৃত্যু

লকডাউন শিথিল করায় দীর্ঘ দুই মাস পর বাসার বাহিরে যাওয়ার অনুমতি পেয়েছেন ইতালির ৬ কোটি মানুষ। ইতালির প্রধানমন্ত্রী জোসেপ কোঁতে বলেন, লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার বিষয়টি নির্ভর করবে সংক্রমণের গতিপ্রকৃতির ওপর। বিধি-নিষেধ শিথিল করাকে যেন ‘করোনা ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত’ না ভাবা হয় তা সম্পর্কে সব নাগরিককে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

লকডাউন শিথিলের দ্বিতীয় দিন মঙ্গলবার  মৃতের তালিকায় যুক্ত হয়েছেন ২৩৬ জন ও সংক্রমিত ১ হাজার ৭৫ জন। আগামী ২ সপ্তাহে যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে আবারও ইতালিতে লকডাউন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২১ ফেব্রুয়ারি থেকে করোনা প্রাদুর্ভাব শুরুর পর  এখন পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন। আর আক্রান্ত দুই লাখ ১৩ হাজার ১৩ জন।

দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৫২ জন। এতে করে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ২৩১ জনে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী