‘গ্রিসের সঙ্গে তুরস্কের যুদ্ধ সময়ের ব্যাপার মাত্র’

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫০

তুরস্কের ন্যাশনাল মুভমেন্ট পার্টির প্রধান দেভলেত বাহচেলি ঘোষণা দিয়েছেন, গ্রিসের সঙ্গে যুদ্ধ সময়ের ব্যাপার মাত্র। শুক্রবার আরবি ভাষার সংবাদমাধ্যম নিউ খালিজ এ খবর জানিয়েছে বলে মিডলইস্ট মনিটর’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘গ্রিসের সঙ্গে তুরস্কের যুদ্ধ সময়ের ব্যাপার মাত্র’

ভূমধ্যসাগরে সাগরসীমার ডিমার্কেশন ও হাইড্রোকার্বন খনিজ অনুসন্ধান নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ ঘোষণা দেন, উত্তেজনা নিরসনে তুরস্কের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে গ্রিস। তবে দেশটির পক্ষ থেকে এমন ঘোষণার কথা অস্বীকার করা হয়েছে।

এক বিবৃতিতে দেভলেত বাহচেলি বলেছেন, ভূমধ্যসাগর ও আজিয়ান সাগরে আমাদের ঐতিহাসিক স্বার্থ থেকে সরে দাঁড়ানো মেনে নেওয়া যায় না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে গ্রিসের ক্ষুধা এবং সমুদ্রে নিমজ্জিত হওয়ার ইচ্ছে আবার জেগে উঠেছে। ভূমধ্যসাগর ও আজিয়ান সাগরে গ্রিসের সঙ্গে যুদ্ধ সময়ের ব্যাপার মাত্র।

তিনি আরও বলেন, আমাদের ভূখণ্ড দখলের জন্য গ্রিস আবারও লক্ষ্য নির্ধারণ করেছে। যেসব ভূখণ্ড থেকে ৯৮ বছর আগে আমরা তাদের তাড়িয়ে দিছিলাম। আমরা নতুন দখল পরিকল্পনার মুখোমুখি।

তুরস্কের ক্ষমতাসীন এরদোয়ানের দলের মিত্র দেভলেত আরও বলেন, এখন থেকে গ্রিসের আচরণ নির্ধারণ করবে উত্তেজনা বৃদ্ধি, যা রক্ত ঝরাবে। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম