তুরস্কের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞার হুমকি

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০২০, ১০:৪৯আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৬:৪৫

জ্বালানি সম্পদ ও সমুদ্রসীমা নিয়ে গ্রিসের সঙ্গে বিরোধের জের ধরে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার ইইউ’র বৈঠক শেষে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট তুরস্ককে পূর্ব ভূমধ্যসাগরে একতরফা পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তুরস্কের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞার হুমকি

পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস সমৃদ্ধ এলাকায় তুরস্ক একটি জাহাজ পাঠালে গ্রিসের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। টানা উত্তেজনার পর তুরস্কের সঙ্গে গ্রিস একটি সামরিক হটলাইন স্থাপনে সম্মত হয়েছে।

শুক্রবার ব্রাসেলসে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন সাংবাদিকদের বলেন, ইইউ তুরস্কের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। এটি আঙ্কারার স্বার্থের জন্যও অনুকূল।

তিনি আরও বলেন, কিন্তু এটি তখনই কাজে আসবে যখন উসকানি ও চাপ বন্ধ হবে। আমরা তাই আশা করি তুরস্ক যেকোনও একতরফা পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকবে। যদি তুরস্ক এমন পদক্ষেপ নেয় তাহলে সম্ভাব্য সব বিকল্প বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইইউ। আমাদের অবিলম্বে কার্যকর করার মতো হাতিয়ার রয়েছে।

বৃহস্পতিবারের বৈঠকে ইইউ সদস্যরা ডিসেম্বরে তুরস্কের আচরণ পর্যালোচনায় একমত হয়েছে। যদি উসকানি বন্ধ না হয় তাহলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

অস্ট্রিয়ান চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ টুইটারে লিখেছেন, ইইউ তুরস্কের বিরুদ্ধে স্পষ্ট করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। তুরস্কের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা উচিত হবে না। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে