ভূমধ্যসাগরে আবার গবেষণা জাহাজ পাঠাচ্ছে তুরস্ক

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২০, ২১:৩৯আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২২:৪২

পূর্ব ভূমধ্যসাগরে আবার গবেষণা জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। গভীর সমুদ্রে খনিজ সম্পদ আহরণ নিয়ে গ্রিসের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই সোমবার জাহাজটি অনুসন্ধান শুরু করবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

ভূমধ্যসাগরে আবার গবেষণা জাহাজ পাঠাচ্ছে তুরস্ক

মেরিটাইম সতর্ক ব্যবস্থা ন্যাভটেক্স-এর বার্তা অনুসারে, তুরস্কের নৌবাহিনী জানিয়েছে, তাদের গবেষণা জাহাজ ওরুক রেইস গ্রিক দ্বীপ কাস্টেলোরিজোর দক্ষিণ এলাকায় সোমবার থেকে ২২ অক্টোবর পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে।

বিরোধপূর্ণ জলসীমায় এর আগেও ওরুক রেইস সিসমিক গবেষণা ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল তুরস্ক। গ্রিস ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে অনুসন্ধান থামানোর আহ্বান প্রত্যাখ্যান করেই কার্যক্রম চালিয়ে যায় তুর্কি জাহাজ।

ন্যাভট্যাক্সের বার্তা অনুসারে, ওরুক রেইস আটামন ও চেঙ্গিস খান নামের দুটি জাহাজের সঙ্গে যোগ দেবে।

তুরস্কের জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ফাতিহ দোনমেজ এক টুইট বার্তায় বলেছেন, ওরুক রেইসের মেরামত সম্পন্ন হয়েছে। এখন পূর্ব ভূমধ্যসাগরে সিসমিক কর্মকাণ্ড চালাবে এটি।

দোনমেজ আরও বলেন, আমরা গবেষণা, কূপ খনন ও আমাদের অধিকার রক্ষায় কাজ করে যাবো। যদি ওই এলাকায় প্রাকৃতিক সম্পদ থেকে থাকে তাহলে তা খুঁজে বের করতে প্রতিজ্ঞাবদ্ধ তুরস্ক।

এর আগে জুলাই মাসে তুরস্কের সরকার ঘোষণা দেয়, গ্রিক দ্বীপের কাছাকাছি এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান স্থগিত করবে। এরপরই ওরুক রেইস সাগর থেকে বন্দরে ফিরে আসে। ওই সময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছিলেন, গ্রিসের সঙ্গে উত্তেজনা কূটনৈতিক উপায়ে সমাধানের সুযোগ দেওয়া হবে। সূত্র: মিডলইস্ট মনিটর।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম