ইউরোপে করোনা টিকার অনুমোদন চাইলো ফাইজার

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২০, ১৮:১৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৮:১৬

মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক করোনাভাইরাসের টিকা অনুমোদনের জন্য ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রকের কাছে আবেদন করেছে। মঙ্গলবার কোম্পানি দুটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইউরোপে করোনা টিকার অনুমোদন চাইলো ফাইজার

বিবৃতিতে বলা হয়েছে, ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রে করোনা টিকার অনুমোদনের জন্য আবেদনের পর ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ) বরাবর এই আবেদন করা হয়েছে।

ইউরোপে করোনা টিকার অনুমোদন চলতি বছরেই পেতে চায় ফাইজার-বায়োএনটেক। তাদের প্রতিদ্বন্দ্বি মডার্নাও সোমবার জানিয়েছে, তারা ইইউ নিয়ন্ত্রকের কাছে টিকার অনুমোদন চেয়েছে।

১৮ নভেম্বর ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার চূড়ান্ত পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করেছে। এতে তাদের উদ্ভাবিত টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে। বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ না থাকায় আশা করা হয়েছে ডিসেম্বরের শুরুতে টিকাটি ব্যবহারের জন্য অনুমোদন পেয়ে যাবে।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ছয় কোটি ৩৬ লাখ। এরমধ্যে ১৪ লাখ ৭৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছে চার কোটি ৩৯ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম