জার্মানিতে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন স্টর্মব্রিগেড ৪৪

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০২০, ১৭:১১আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৭:১২

জার্মানিজুড়ে তল্লাশি অভিযান পরিচালনার পর অতি দক্ষিণপন্থী সন্ত্রাসবাদী সংগঠন স্টর্মব্রিগেড ৪৪-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার। তিনি জানিয়েছেন, এই সংগঠনটি উলফসব্রিগেড ৪৪ বলেও পরিচিত। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।

জার্মানিতে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন স্টর্মব্রিগেড ৪৪

নিষিদ্ধ করার ফলে এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ ওই সংগঠন ও এর সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। এছাড়া আপত্তিকর নথিপত্র আটক করতে পারবে। মঙ্গলবার সকালেই কয়েকটি রাজ্যে ১৩ জন সদস্যর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেহোফারের মুখপাত্র স্টিভ অল্টার টুইট করে বলেছেন, ‘যারাই আমাদের উদার সমাজব্যবস্থার মূল্যবোধ নষ্ট করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

২০১৬ সাল থেকে স্টর্মব্রিগেড একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে কাজ শুরু করেছে। ২০১৮ সালে একটি ট্রেন থেকে সংগঠনের নাম লেখা টি শার্ট ও অস্ত্র উদ্ধার করা হয়। গত বছর জুলাই মাসে ওই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালানো হয়।

এই সংগঠনটির উদ্দেশ্য হলো, ‘জার্মান নৈতিক মূল্যবোধ জোরপূর্বক প্রতিষ্ঠা করা এবং ফ্রি ফাদারল্যান্ড’ তৈরি করা। আর এই গোষ্ঠীর নামের সঙ্গে যে ৪৪ সংখ্যাটি আছে, তার ইতিহাসও নাৎসিদের সঙ্গে যুক্ত।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম