ক্যামেরার সামনে টিকা নিতে রাজি ডব্লিউএইচও প্রধান

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২০, ১৩:০৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৮:২৮

সাবেক তিন মার্কিন প্রেসিডেন্টের মতো ক্যামেরার সামনে করোনাভাইরাসের টিকা গ্রহণের কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ক্যামেরার সামনে টিকা নিতে রাজি ডব্লিউএইচও প্রধান

বিশ্বের একাধিক দেশের একাধিক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ইতোমধ্যে করোনার টিকা গ্রহন করেছেন।টিকা নিয়ে জনমনে বিভিন্ন ভয়-ভীতি দূর করতেই তাদের এই উদ্যোগ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং তিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন ক্যামেরার সামনে টিকা নেওয়ার কথা ঘোষণা দিয়েছেন।

শুক্রবার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান। তিনি বলেন, এটি খুব ভালো পদক্ষেপ। আমি মনে করি তারা ইতোমধ্যে যে দায়বদ্ধতা দেখিয়েছেন সেটি খুবই ভালো। তারা অন্যদের প্রভাবিত করতে পারবেন। কারণ তাদের প্রভাব অন্যদের উপর অনেক বেশি।

এসময় সাংবাদিকরা জানতে চান তিনিও এমন পদক্ষেপ নেবেন কিনা। জবাবে তিনি বলেন, এই একই কাজ করতে পারলে আমি খুবই খুশি হবো। আমি সত্যিই খুব খুশি হবো।

তবে তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হওয়ার কারণে সবার আগে তিনি টিকা নেবেন না। কারণ এই সংস্থার একটা নিয়ম রয়েছে। তা হলো সবার মধ্যে সমানভাবে টিকা বন্টন করা।

আধানম বলেন, আমি নিশ্চিত করব কখন আমার সময় এসেছে। আমি অন্য কারও টিকা নিতে চাই না। কারণ আমার থেকেও টিকার প্রয়োজন অন্য কারও বেশি থাকতে পারে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী