আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ

বরিশাল প্রতিনিধি
১০ মে ২০২৫, ০০:৪৮আপডেট : ১০ মে ২০২৫, ০০:৪৮

আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক রুহুল্ল্যাহ আরেফীন দল থেকে পদত্যাগ করেছেন।

শুক্রবার (৯ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

তিনি লেখেন, ‘আমি, রুহুল্ল্যাহ আরেফীন, সমাজকল্যাণ সম্পাদক, বরিশাল জেলা ছাত্রদল। অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জাতির অস্তিত্ব সংকটের প্রেক্ষাপটে আমার বিবেক আমাকে নীরব থাকতে দিচ্ছে না। গণতন্ত্র হত্যাকারী, মানবাধিকার লঙ্ঘনকারী, রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণকারী ও বিরোধী মত দমনকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আমি দৃঢ়ভাবে একমত। কিন্তু আমার দল বিএনপি এখনও এ বিষয়ে কোনও সুস্পষ্ট অবস্থান গ্রহণ না করায় আমি গভীর হতাশা ও নীতিগত দ্বন্দ্বে ভুগছি।‘’

‘এই প্রেক্ষাপটে, দলের বর্তমান অবস্থানের সঙ্গে আমার বিশ্বাস ও মতাদর্শিক অবস্থানের মৌলিক বিরোধ দেখা দেওয়ায়, আমি বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক পদসহ দলীয় সকল কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।’

‘আমি আশা করি, ভবিষ্যতে জাতির স্বার্থে, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের মুক্তির লক্ষ্যে একটি কার্যকর ও দৃঢ় রাজনৈতিক অবস্থান গঠন করা হবে।’

এ বিষয়ে বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আরেফীনের পদত্যাগের বিষয়টি জেনেছি। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি