৪টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রুশ পারমাণবিক সাবমেরিন

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২০, ১৮:০৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৮:১২

রাশিয়ার একটি পারমাণবিক সাবমেরিন চারটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। শনিবার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

৪টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রুশ পারমাণবিক সাবমেরিন

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রশান্ত মহাসাগরীয় ফ্লিট ভ্লাদিমির মনোমাখ সাবমেরিন থেকে চারটি বুলাভা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ওখোস্তস্ক সাগরের গভীর থেকে সফলভাবে তা উৎক্ষেপণ হয়েছে। এগুলোর ডামি ওয়ারহেড লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

উৎক্ষেপণস্থল থেকে ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরে সফলভাবে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া এক প্রতিবেদনে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌইগু জানান, শনিবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বুধবার শুরু হওয়া রাশিয়ার পারমাণবিক শক্তির বড় ধরনের মহড়ার কৌশলগত অংশ। এই মহড়ার অংশ হিসেবে আরেকটি পারমাণবিক সাবমেরিন থেকেও বারেন্টস সাগরের উৎক্ষেপণস্থল থেকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান