গুপ্তচরবৃত্তির অভিযোগে তুর্কি কূটনীতিককে আটক করলো গ্রিস

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২০, ১০:০৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১০:০৭

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রিসের একটি দ্বীপে নিযুক্ত তুরস্কের একজন কূটনীতিককে আটক করা হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রোডস আইল্যান্ডে নিযুক্ত তুরস্কের কনস্যুলেটে কর্মরত কূটনীতিক সেবাহাত্তিন বাইরামকে আটক করেছে গ্রিস। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা। তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়েত ডেইলি নিউজ এখবর জানিয়েছে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে তুর্কি কূটনীতিককে আটক করলো গ্রিস

এক বিবৃতিতে শুক্রবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রিসের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, গ্রিসের কর্মকর্তারা তুর্কি কূটনীতিক সালাহউদ্দিন বাইরামের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। 

রোডস আইল্যান্ডে গ্রিসের নৌবাহিনীর জাহাজে ছবি তোলা এবং তাদের অবস্থান সম্পর্কে তথ্য জানানোর অপরাধে গত সপ্তাহে দুই ব্যক্তিকে আটক করেছে গ্রিস। তাদের বিরুদ্ধে তুরস্কের হয়ে গুপ্তচরবৃত্তি পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

তুরস্ক থেকে হাজার হাজার অভিবাসীর গ্রিসে অনুপ্রবেশ এবং পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের তেল অনুসন্ধানকারী জাহাজের খননকাজ নিয়ে প্রতিবেশী দু’দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে তীব্র বাদানুবাদ চলছিল। এছাড়া, তুরস্ক ও গ্রিস পরস্পরকে একে অপরের আকাশ ও সমুদ্রসীমা লঙ্ঘনের দায়েও অভিযুক্ত করছে।

এর আগেও গ্রিসের সংবাদমাধ্যমে তুরস্কের সমালোচনা করে বলেছে, তুর্কি সরকার প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান-বিরোধীদের আটক করার জন্য গ্রিসের শরণার্থী শিবিরগুলোতে গুপ্তচর পাঠাচ্ছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে