অস্ট্রেলিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, সরিয়ে নেওয়া হয়েছে ১৮ হাজার বাসিন্দা

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০২১, ১০:৫৭আপডেট : ২২ মার্চ ২০২১, ১০:৫৭
image

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল জুড়ে ভারি বর্ষণ অব্যাহত থাকা নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে রাজ্যটির প্রায় ১৮ হাজার বাসিন্দাকে। গত কয়েক দিনের মৌসুমী বৃষ্টিপাতের কারণে রাজ্যটির রাজধানী সিডনি এবং কুইনসল্যান্ডের দক্ষিণ পূর্ব এলাকার নদী ও বাঁধগুলো উপচে পড়ছে। কর্মকর্তারা বলছেন, ৫০ বছরের মধ্যে একবার ঘটতে পারা বন্যা আরও এক সপ্তাহ চলতে পারে। জনসাধারণকে এই বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী গ্লাডিস বেরেজিকলিয়ান জানিয়েছেন তার রাজ্যের যেসব এলাকা বন্যায় আক্রান্ত তার অনেক স্থানই গত গ্রীষ্মে দাবানল এবং খরার কবলে পড়ে। আর বর্তমানে বন্যার কবলে পড়া এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, বন্যার কারণে যারা সরে যেতে বাধ্য হয়েছেন তাদের অর্থ সহায়তা দেওয়া হবে। সোমবার রেডিও স্টেশন ২জিবি’কে তিনি বলেন, ‘দেশের জন্য এটা আরেকটা পরীক্ষার সময়।’

বন্যা কবলিত এলাকাগুলোতে প্রায় পাঁচশ’ উদ্ধার অভিযান চালিয়েছে জরুরি সেবা সংস্থা। আটকে পড়া একটি পরিবারকে হেলিকপ্টার ব্যবহার করে তুলে আনা হয়েছে। এছাড়া সিডনির পশ্চিমে নিজ বাড়িতে নবজাতকসহ আটকে পড়া একটি পরিবারকে উদ্ধার করা হয়েছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কোনও কোনও এলাকায় গত কয়েক দিনে এক হাজার মিলি মিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। যা সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক বলে আখ্যা দিয়েছেন তারা। সোমবার দেশটির কর্মকর্তারা সিডনির উত্তর ও পশ্চিমের নিম্নাঞ্চলে বসবাসকারীদের নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন।

নিউ সাউথ ওয়েলস জুড়ে প্রবল বন্যায় প্রায় ১৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া রাজধানী সিডনি থেকে সরিয়ে নেওয়া হয়েছে আরও তিন হাজার। নদী উপচে ওঠে বন্ধ হয়ে গেছে সড়ক ও সেতুতে যান চলাচল। প্রায় দেড়শ’ স্কুল বন্ধ রাখা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম