ইউক্রেন সীমান্তে রাশিয়ার কর্মকাণ্ডে উদ্বেগ ইউরোপীয় ইউনিয়নের

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০২১, ১৬:১০আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৬:১০

ইউক্রেনের উত্তর ও পূর্বাঞ্চলীয় সীমান্তে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রবিবার ইইউ-এর বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ব্লকটির এমন উদ্বেগের কথা জানান।

রাশিয়ার উসকানি সত্ত্বেও ইউক্রেনের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন অব্যাহত রাখারও অঙ্গীকার করেন জোসেফ বোরেল। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলাবার সঙ্গে ফোনালাপের পর টুইটারে দেওয়া এক পোস্টে এমন অঙ্গীকারের কথা জানান তিনি।

ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতিও ইইউ জোটের সমর্থন পুনর্ব্যক্ত করেন জোসেফ বোরেল। তিনি জানান, এ মাসের শেষদিকে ইইউ-এর ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দেশটির ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। সেই থেকে দুই দেশের সম্পর্কে উত্তেজনা, অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে সম্প্রতি সম্প্রতি ইউক্রেনের উত্তর ও পূর্বাঞ্চলীয় সীমান্তে হাজার হাজার সেনাসদস্য জড়ো করে মস্কো। সীমান্তে এমন সেনা সমাবেশের ঘটনায় উদ্বেগ জানায় কিয়েভ।

রাশিয়ার পক্ষ থেকেও সীমান্তে সেনা সমাবেশের বিষয়টি অস্বীকার করা হয়নি। তবে ক্রেমলিনের দাবি, তারা কারও জন্য হুমকি তৈরি করছে না। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের