গুগলকে ৩১০ কোটি টাকা জরিমানা করলো তুরস্ক

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২১, ১৪:১৯আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৪:১৯

টেক জায়ান্ট গুগলকে বড় ধরনের জরিমানা করেছে তুরস্ক। সার্চ ইঞ্জিন পরিষেবায় ক্ষমতার অপব্যবহারের দায়ে বুধবার প্রতিষ্ঠানটিকে ৩৬ দশমিক ৬ মিলিয়ন ডলার জরিমানা করে তার্কিশ কমপিটিশন বোর্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩১০ কোটি ১৯ লাখ এক হাজার ৬০৬ টাকা।

তার্কিশ কমপিটিশন বোর্ড জানিয়েছে, গ্রাহকদের অর্থের বিনিময়ে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে গুগল বাড়তি সুবিধা দেওয়ায় অসম প্রতিযোগিতার মুখে পড়ছে প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানগুলো। সার্চ ইঞ্জিন পরিষেবায় এমন অসমতা তৈরির দায়ে গুগলকে এ জরিমানা করা হয়েছে।

জরিমানার পাশাপাশি গুগলকে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোকে বিপাকে না ফেলার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে এটি নিশ্চিত করতে হবে। এছাড়া পাঁচ বছর ধরে কর্তৃপক্ষের কাছে বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে।

এক বিবৃতিতে তুর্কি কর্তৃপক্ষের সিদ্ধান্ত মূল্যায়নের কথা জানিয়েছে গুগল। বিষয়টি নিয়ে গঠনমূলক প্রক্রিয়ায় আঙ্কারার সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের