টেলিভিশনে হাজির করা হলো বেলারুশের সেই সাংবাদিককে

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২১, ০৯:৩৬আপডেট : ০৪ জুন ২০২১, ০৯:৩৬
image

গত মাসে বিমান নামিয়ে আটক করা বেলারুশের সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে (২৬) রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির করা হয়েছে। সেখানে এক সাক্ষাৎকারে সরকারবিরোধী বিক্ষোভ আয়োজনের কথা স্বীকার করেছেন তিনি। আর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর। প্রোতাসেভিচের পরিবারের দাবি চাপের মুখে এই সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

গত ২৩ মে গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের একটি বিমানকে মাঝপথে কৌশলে মিনস্কে নামতে বাধ্য করে সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে (২৬) গ্রেফতার করে বেলারুশ। ভিন্নমতালম্বী ওই সাংবাদিককে গ্রেফতার করতেই ইউরোপের অভ্যন্তরীণ এই ফ্লাইটকে মিনস্কে নামতে বাধ্য করা হয়। পশ্চিমা দেশগুলোর অভিযোগ বেলারুশ বিমান ছিনতাই করেছে। এরপরই ইউরোপের এয়ারলাইন্সগুলো বেলারুশের আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে বেলারুশের এয়ারলাইন্সগুলোকে ইউরোপের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত হয়।

গত বছর পর্যন্ত টেলিগ্রাম মেসেজিং অ্যাপে নেক্সটা চ্যানেলের এডিটর ছিলেন রোমান প্রোতাসেভিচ। গত বছর তাকে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়। গত বছরের ৯ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনে দীর্ঘ দিনের শাসক আলেক্সান্দার লুকাশেঙ্কো আবারও জয় লাভ করলে বেলারুশ জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। নির্বাচনে জালিয়াতির অভিযোগে শুরু হওয়া এই বিক্ষোভ দমনে নিপীড়ন শুরু হয়। বর্তমানে বিক্ষোভ কমে এসেছে আর বিরোধী নেতাদের কারাগার নয়তো নির্বাসনে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির করা হয় আটক সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে। সেখানে তিনি দাবি করেন নিজের ইচ্ছাতেই সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন তিনি। স্বীকার করেন আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পতন ঘটানোর চেষ্টা করেছেন তিনি।

রোমান প্রোতাসেভিচ বলেন, তিনি প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর ব্যাপক সমালোচনা করলেও এখন বুঝতে শুরু করেছেন যে তিনি ঠিক কাজটাই করেছেন আর তাকে শ্রদ্ধা করা শুরু করেছেন। সাক্ষাৎকারের শেষ দিকে তিনি কান্নায় ভেঙে পড়ে আশা প্রকাশ করেন একদিন তিনি বিয়ে করবেন আর সন্তান নেবেন।

সাক্ষাৎকার প্রচারের পর ওই সাংবাদিকের বাবা বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি আমার ছেলেকে ভালো করেই জানি আর বিশ্বাস করি সে কখনওই এভাবে বলতে পারে না। তারা তাকে ভেঙে দিয়েছে আর যা প্রয়োজন তা বলাতে বাধ্য করেছে।’

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী