দাবানলে পুড়ছে গ্রিস, এথেন্সের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২১, ২১:৫২আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:০২

গ্রিসে গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ তাপদাহে দাবানল সৃষ্টি হয়েছে। এথেন্সের উত্তরাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার বাসিন্দা ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে দমকলকর্মীরা।

সৃষ্ট দাবানলে বিপর্যস্ত এথেন্সের উত্তরাঞ্চল। মঙ্গলবার থেকে পরিস্থিতি ক্রমেই অবনিত হচ্ছে। রাজধানী এথেন্সের কাছে আগুন ছড়িয়ে পড়ায় ঝুঁকিতে রয়েছেন অনেক বাসিন্দা। ক্ষয়ক্ষতি এড়াতে পাঁচ শতাধিক দমলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করে চলছে। যোগ দিয়েছে সেনা, পুলিশ, বিমান বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার রাতকে ভয়বাহ অ্যাখা দিয়ে উপ-নাগরিক সুরক্ষা মন্ত্রী নিকোস হারডালিস বলেন, দমকল বাহিনী আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে। এথেন্সে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রাজধানীর কাছাকাছি পারনিথা পর্বতের পাদদেশে পাইন গাছের একটি বিশাল বনে আগুন ছড়িয়ে পড়ে। বনে আগুন লাগায় তা আশপাশের ২০ কিলোমিটারের মধ্যে দ্রুত ছড়ায়। এতে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন পুড়ে গেছে। ঝুঁকির কারণে এথেন্সের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। 

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস জানিয়েছেন, কিছু জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে আগামী শুক্রবার বাতাসের গতিবেগের পাশাপাশি তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। এজন্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে। এদিকে, দমকল বাহিনী সতর্ক করে বলেছে, ৮১টি দাবানলের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলটি এখনো সক্রিয়।

/এলকে/
সম্পর্কিত
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম