গ্রিসের ১৫৪ জায়গায় নজিরবিহীন দাবানল, দমকলকর্মীর মৃত্যু

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০২১, ০৬:৫৭আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০৮:২১

গ্রিসের ১৫৪টি স্থান দাবানলের খবর পাওয়া গেছে। নিয়ন্ত্রণহীন দাবানল গ্রাস করে নিচ্ছে একের পর এক জায়গায়। অতি তাপমাত্রায় সৃষ্ট দাবানলের কারণে ছয়টি এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আগুনে পুড়ে মারা গেছেন দমকলকর্মীসহ দুইজন। এখন পর্যন্ত দগ্ধ হয়েছেন কমপক্ষে ২০ জন।

রাজধানী এথেন্সের উত্তর উপকণ্ঠে ভয়াবহ আকারে জ্বলতে দেখা গেছে দাবানল। ঝুঁকি এড়াতে বাসিন্দারের দ্রুত এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে। তাপদাহের কারণে দেশের দাবানল ভয়ংকর রূপ নিয়েছে বলেন গ্রিসের প্রধানমন্ত্রী।

উত্তর এথেন্সে তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাতাস। এতে হিমশিম খাচ্ছে দমকলবাহিনী। এছাড়া ইভিয়া দ্বীপের কাছে  ছিড়েয়ে পড়ছে আগুন। আর অলিম্পিকের জন্মস্থান অলিম্পিয়াতেও আগুনের কুণ্ডলী দেখা গেছে। সরকার মন্ত্রী নিকোস হারদালিস বলছেন,  ‘আমরা আরও একটি কঠিন রাত পার করেছি’।

পরিস্থিতি অনুকূলে আনতে সর্বাত্মক লড়ছে জরুরি বিভাগের কর্মীরা। তাতেও বাগে আনা যাচ্ছে দাবানল। গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘর-বাড়িতে আগুনে পুড়ে যাওয়ায় হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

গ্রিসের প্রধানমন্ত্রী জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা ঘটতে পারে। দেশটির চলতি সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। এমন দাবানল আগে কখনো দেখেনি বলে ফরাসি নিউজ এজেন্সি-এএফপিকে জানান বাসিন্দরা।

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী