রোগীর পেট থেকে বের হলো পেরেক, স্ক্রু, নাট ও চাকু

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০২১, ১৮:১৮আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৮:১৮

পূর্ব ইউরোপের দেশ লিথুয়ানিয়ায় এক ব্যক্তির পেট কেটে পেরেক, স্ক্রু, নাট ও চাকু বের করা হয়েছে। এসব সামগ্রীর ওপর ওজন এক কেজিরও বেশি।

চিকিৎসকদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মদ খাওয়া ছাড়ার পর ওই ব্যক্তি প্রতিদিন ধাতব পদার্থ গিলে ফেলতেন। তবে তিনি কেন এই কাজ করতেন তার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।

ক্লাইপেডিয়া ইউনিভার্সিটি হাসপাতালের এই সার্জারিতে যেসব ধাতব পদার্থ পাকস্থলী থেকে বের করা হয় তার মধ্যে কিছু ছিল চার ইঞ্চি লম্বা। সার্জন সারুনাস ডাইলিডেনাস একে একটি ‘বিরল ঘটনা’ বলে বর্ণনা করেছেন।

সরকারি বার্তা সংস্থা এলআরটি তিন ঘণ্টার ওই অপারেশনের পর যা কিছু পাওয়া গেছে তার একটি ছবি প্রকাশ করেছে।

ওই ব্যক্তির পেটে ব্যথা শুরু হলে অ্যাম্বুলেন্সে করে তাকে বাল্টিক সাগরের তীরের হাসপাতালটিতে নেওয়া হয়। পরে সেখানেই তার অপারেশন হয়।

তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোগীর পেট থেকে ডাক্তাররা মাঝেমধ্যেই নানা ধরনের বস্তু উদ্ধার করে থাকেন। তবে একসঙ্গে এতো বেশি ধাতব পদার্থ বের করার ঘটনা খুব একটা দেখা যায় না। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম