ফরাসি যাজকদের নিপীড়নের শিকার ২ লাখেরও বেশি শিশু

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০২১, ১৮:৩১আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২০:৩২

স্বাধীন এক তদন্তে দেখা গেছে, ১৯৫০ সাল থেকে ফ্রান্সের ক্যাথোলিক যাজকদের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছে প্রায় ২ লাখ ১৬ হাজার শিশু। এতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে চার্চ সংশ্লিষ্ট অন্যান্যদের নিপীড়নের হিসেব ধরলে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার হয়ে যেতে পারে। তদন্ত কমিশনের প্রধান জেন মার্ক সউভি বলেন, এই সংখ্যা অসহনীয়। ফরাসি চার্চ কর্তৃপক্ষ এই ঘটনায় লজ্জা প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছে।

ওই প্রতিবেদনকে ফ্রান্সের ইতিহাসের টার্নিং পয়েন্ট আখ্যা দিয়েছেন এক আক্রান্ত। তিনি বলেছেন, ক্যাথোলিক চার্চের কার্যক্রম পুনর্মূল্যায়নের সময় চলে এসেছে। নতুন এই প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে রোমান ক্যাথোলিক চার্চে যৌন নিপীড়ন কেলেঙ্কারির নতুন ঘটনা সামনে এলো।

২০১৮ সালে ফরাসি ক্যাথোলিক চার্চ তদন্ত কমিশনটি গঠন করে। প্রায় আড়াই বছর ধরে আদালত, পুলিশ, চার্চ রেকর্ড খতিয়ে দেখার পাশাপাশি আক্রান্ত ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে। কমিশনের প্রধান এবং সিনিয়র সরকারি কর্মকর্তা জেন মার্ক সউভি বলেন, ২০০০ সালের আগ পর্যন্ত ক্যাথোলিক চার্চ আক্রান্তদের প্রতি অসামান্য এমনকি নিষ্ঠুর উদাসীনতা দেখিয়েছে।

কমিশনটি মোট এক লাখ ১৫ হাজার যাজক এবং অন্যান্য পাদ্রীর মধ্যে  ২ হাজার নয়শ’ থেকে তিন হাজার দুইশ’ নিপীড়কের প্রমাণ পেয়েছে। প্রায় আড়াই হাজার পাতার প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত শিশুদের একটি বিশাল বড় অংশ ছিলো ছেলে শিশু। তদন্তে দেখা গেছে, অন্তত ৬০ শতাংশ আক্রান্ত তাদের জীবনের পরবর্তী পর্যায়ে নানা বিশৃঙ্খলার মধ্য দিয়ে গেছেন।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম