যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কারের ঘোষণা এরদোয়ানের

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২১, ২১:৫৫আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২১:৫৮

তুরস্কে নিযুক্ত ১০ পশ্চিমা দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মানবপ্রেমী হিসেবে পরিচিত কারাবন্দি ওসমান কাভালার মুক্তির দাবি তোলায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

শনিবার এরদোয়ান জানান, ওসমান কাভালার মুক্তির দাবি তোলায় তিনি ১০ পশ্চিমা দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দিয়েছেন।

এই ১০টি দেশ হচ্ছে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নিউ জিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। গত ১৮ অক্টোবার এক যৌথ বিবৃতিতে কাভালার মুক্তি নিশ্চিত করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছিলেন আঙ্কারায় নিযুক্ত এই দেশগুলোর রাষ্ট্রদূতরা।

এর পরপরই রাষ্ট্রদূতদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন এরদোয়ান। তিনি বলেন, এসব রাষ্ট্রদূতদের তুরস্কে জায়গা দেওয়া উচিত নয়।

গত মঙ্গলবার বিবৃতিদাতা রাষ্ট্রদূতদের তলব করে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিদেশি কূটনীতিকদের এমন আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করা হয়।

দোষী সাব্যস্ত না হলেও ২০১৭ সাল থেকে কারাগারে রয়েছেন মানবপ্রেমী কাভালা। ২০১৩ সালে তুরস্কজুড়ে বিক্ষোভের মামলায় গত বছর বেকসুর খালাস পেয়েছিলেন তিনি। কিন্তু এই বছর আগের রায়টি খারিজ করে দেওয়া হয়েছে এবং ২০১৬ সালের অভ্যুত্থান চেষ্টার মামলায় এটিকে অঙ্গীভূত করা হয়েছে। তবে কোনও অন্যায় করার কথা অস্বীকার করে আসছেন কাভালা। 

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাঞ্জু বিলজিক বলেন, যেখানে নিয়োগ পেয়েছেন সেই দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো রাষ্ট্রদূতদের কাজ নয়। তাই স্বাধীন দেশ হিসেবে উপযুক্ত মনে করলে যে কোনও পদক্ষেপ নিতে পারে তুরস্ক।

/এমপি/
সম্পর্কিত
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি