সম্পর্ক জোড়া লাগানোর দায় অস্ট্রেলিয়ার: ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২১, ১৮:৫৭আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৮:৫৭

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, দুই দেশের আস্থা ভেঙে দিয়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী এবং এই সম্পর্ক জোড়া লাগানোর দায়ভার তাদেরকেই নিতে হবে।  বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক-চালিত সাবমেরিন নির্মাণের চুক্তির পর ফ্রান্স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঠে ছুরি বসানোর অভিযোগ করেছে। নতুন চুক্তি করতে গিয়ে ফ্রান্সের সঙ্গে বিলিয়ন ডলারের আগের চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া।

ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক উষ্ণ করতে শুক্রবার রোমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ম্যাক্রোঁ। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে দেশটি যোগাযোগ বন্ধ রেখেছে।

এলিসি প্রাসাদ জানায়, বৃহস্পতিবার ম্যাক্রোঁ ও মরিসন ফোনে কথা বলেছেন। ফোনালাপের সময় ম্যাক্রোঁ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীকে বলেছেন, ফ্রান্স-অস্ট্রেলিয়ার কৌশলগত অংশীদারিত্বের ইতি ঘটেছে সাবমেরিন চুক্তি বাতিল হওয়ার কারণে। এতে দুই আমাদের দুই দেশের আস্থা ভেঙে গেছে।

লিখিতভাবে চুক্তিটি বাতিল করার বিষয়ে জানানোর পর এটিই ছিল ম্যাক্রোঁ ও মরিসনের প্রথম আলাপ। এই সপ্তাহের শেষ দিকে রোমে জি-২০ সম্মেলনে হাজির হবেন এই দুই নেতা।  

ম্যাক্রোঁ আরও বলেন, এখন ইন্দো-প্রশান্ত অঞ্চলে যৌথ উদ্যোগ ও আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে অস্ট্রেলিয়ার সরকারকে বাস্তবমূখী পদক্ষেপ নিতে হবে।

ফোনালাপে কয়লা উত্তোলন ও বিদ্যুৎ উৎপাদনে এর ব্যবহার বন্ধের জন্য মরিসনের প্রতি আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ।  সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের