আমরা নিজেদের কবর খুঁড়ছি: জাতিসংঘ মহাসচিব

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২১, ২০:০০আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২০:৩৫

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, মানবতাকে বাঁচাতে ও পৃথিবীকে রক্ষায় কপ২৬ জলবায়ু সম্মেলনকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সম্মেলনে জড়ো হওয়া বিশ্বনেতাদের প্রতি গুতেরেস বলেন, জীবাশ্ম জ্বালানির প্রতি আমাদের আসক্তি মানবতাকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে। হয় আমাদের এটি থামাতে হবে নয়ত তা আমাদের থামিয়ে দেবে।

জাতিসংঘ মহাসচিব বলেন, যথেষ্ট হয়েছে বলার সময় এসেছে। জীববৈচিত্রে নৃশংসতা যথেষ্ট হয়েছে। কার্বন দ্বারা আমাদের নিজেদের হত্যা করা যথেষ্ট হয়েছে। প্রকৃতিকে বাথরুমের মতো ব্যবহার যথেষ্ট হয়েছে। আরও গভীরে যেতে খনন ও পোড়ানো যথেষ্ট হয়েছে। আমরা নিজেরা নিজেদের কবর খুঁড়ছি।

জলবায়ু বিপর্যয় এড়ানোর আহ্বানের মধ্য দিয়ে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে ঐতিহাসিক কপ২৬ জলবায়ু সম্মেলন। এ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনার ওপর জোর দেওয়া হচ্ছে। সম্মেলনে অংশ নিচ্ছেন প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা। 

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করলে ইউরোপে হামলার হুমকি ইরানের
বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের নৈপুণ্যে বোরহ্যামের বড় জয়
প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের ‘ই-ট্রেড ফর উইমেন অ্যাডভোকেট’ শেয়ারট্রিপের সাদিয়া হক 
সর্বশেষ খবর
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
বাহিনীতে ফেরানো হলো কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে
বাহিনীতে ফেরানো হলো কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক