কোয়ারেন্টিন হোটেল থেকে পালালেন ডাচ দম্পতি

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০২১, ১৩:০৪আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৩:০৪

ইউরোপের দেশ নেদারল্যান্ডসে কোয়ারান্টিন হোটেল থেকে পালিয়ে গেছে এক দম্পতি। পরে অবশ্য তাদের গ্রেফতার করে পুলিশ। রবিবার সন্ধ্যায় আমস্টারডামের শিফোল বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

গ্রেফতারকৃত ওই দম্পতির নাম প্রকাশ করা হয়নি। তবে তাদের দেশটির স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমস্টারডামের সিফল বিমানবন্দরে গত শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুই ফ্লাইটে ৬১ যাত্রীর কোভিড শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিরা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কি না, সেটি নিশ্চিত হতে তাদের হোটেল কোয়ারেন্টিনে পাঠায় কর্তৃপক্ষ। পরে ওই যাত্রীদের মধ্যে ১৩ জনের ওমিক্রনের ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এই খবর পেয়ে কোয়ারেন্টিন থেকে পালিয়ে যায় ওই দম্পতি।

বিবিসি-র খবরে বলা হয়েছে, শনাক্তকৃত ১৩ জনের মধ্যে ওই দম্পতিও রয়েছে কিনা তাৎক্ষণিকভাবে সেটি  নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ওই দম্পতি উত্তর-পশ্চিম কেনেমারল্যান্ড অঞ্চলের একটি কোয়ারেন্টাইন হোটেল থেকে পালিয়ে গিয়েছিল, যেখানে দক্ষিণ আফ্রিকায় ভ্রমণকারীরা বর্তমানে সেলফ আইসোলেশনে রয়েছেন। কোয়ারেন্টিনের নিয়ম লঙ্ঘনের জন্য তাদের বিচারের মুখোমুখি করা হতে পারে।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের