ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক সংলাপের আহ্বান পোপের

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০২১, ২২:০৭আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২২:০৭

ইউক্রেন ইস্যুতে উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সংলাপের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রবিবার সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হাজার হাজার মানুষের উদ্দেশে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক বিবাদের মধ্যে এদিন প্রথমবারের মতো এ নিয়ে কথা বলেন পোপ। এ সময় তিনি উভয় পক্ষের প্রতিই সশস্ত্র সংঘাত এড়ানোর আহ্বান জানান।

পোপ ফ্রান্সিস বলেন, তিনি  ইউক্রেন, দেশটির সব গির্জা ও ধর্মীয় সম্প্রদায় এবং সব নাগরিকের জন্য প্রার্থনা করছেন, যাতে সেখানে উত্তেজনা একটি আন্তর্জাতিক সংলাপের মাধ্যমে সমাধান করা হয়, অস্ত্র দিয়ে নয়।

তিনি বলেন, অস্ত্র নেওয়া কোনও পথ নয়। এই ক্রিসমাস ইউক্রেনে শান্তি বয়ে আনুক।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ইউক্রেন দখল করলে রাশিয়াকে গুরুতর পরিণতি বরণ করতে হবে।

তিনি বলেন, এটি খুব স্পষ্ট যে ইউক্রেনে অনুপ্রবেশ করলে রাশিয়াকে বড় ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে। বৈশ্বিক জিডিপির ৫০ শতাংশের প্রতিনিধিত্বকারী জি-৭ দেশগুলো এ ব্যাপারে ঐক্যবদ্ধ।

ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে দেশটিকে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন লিজ ট্রাস। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার আরোপেরও হুমকি দিয়েছেন।

ইউক্রেনের দাবি অনুযায়ী, দেশটির সীমান্তের কাছে ৯৪ হাজারের মতো রুশ সেনা অবস্থান নিয়েছে। এই ধরনের সমাবেশের কারণে যে কোনও সময় সংঘর্ষ শুরু হতে পারে বলে উদ্বেগ জানিয়ে আসছে কিয়েভ। তবে মস্কোর দাবি, ইউক্রেনে হামলার কোনও পরিকল্পনা তাদের নেই।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী