২ মাসে অর্ধেক ইউরোপীয় ওমিক্রনে আক্রান্ত হতে পারে: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২২, ২১:১৭আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ২১:১৭

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে জানিয়েছে, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তারে ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে। সংস্থাটি আশঙ্কা করছে, আগামী দুই মাসের অঞ্চলটির মোট জনসংখ্যার অর্ধেকর বেশি ওমিক্রনে আক্রান্ত হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

ডব্লিউএইচও’র ইউরোপ প্রধান হান্স ক্লুগ জানান, ২০২২ সালের প্রথম সপ্তাহে ৭০ লাখের বেশি নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ। ২৬টি দেশে প্রতিটি সপ্তাহে ১ শতাংশের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।

ক্লুগ জানান, ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ৫০টিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্ত পাওয়া গেছে। পশ্চিম ইউরোপে এই ভ্যারিয়েন্ট দাপুটে হয়ে উঠছে।

সংক্রমণ দ্রুত ও বিস্তার নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, এই হার অব্যাহত থাকলে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে অর্ধেকের বেশি জনসংখ্যা করোনায় আক্রান্ত হতে পারে।

তার মতে, যেসব অঞ্চলে টিকাদানের হার কম সেখানে এই সংক্রমণের প্রভাব ভয়াবহ হতে পারে। যেসব দেশে টিকাদানের হার কম সেগুলোতে ওমিক্রনের পুরোপুরি প্রভাব আমরা প্রত্যক্ষ করিনি।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী