রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেনাসদস্যকে হত্যার অভিযোগ ইউক্রেনের

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২২, ১৮:২৭আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৮:২৭

ইউক্রেনের ডোনবাস অঞ্চলে দেশটির একজন সেনাসদস্যকে হত্যা করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। বুধবার এমন অভিযোগ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

এর আগে মঙ্গলবার আরেক বিবৃতিতে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে নভোতোশকিভস্কে অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে কিয়েভ।

কিয়েভের এসব দাবির ব্যাপারে মস্কোর তরফে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে রাশিয়া। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মিলিত হন উভয় পক্ষের কর্মকর্তারা।

রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্কে উদ্বেগ-উত্তেজনা নতুন কিছু নয়। তবে গত কয়েক বছরে বিশেষ করে ইউক্রেন ইস্যুতে উভয় পক্ষের বিরোধ বেড়েছে। বুধবার ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। এতে উভয় পক্ষের প্রতিনিধিরা তিন ঘণ্টার মতো সময় নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।

/এমপি/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী