বড় ধরনের সাইবার হামলার শিকার ইউক্রেন

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২২, ১৬:৩৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৬:৪৭

ইউক্রেন সরকারের বেশ কয়েকটি ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে। শুক্রবারের এই হামলার শিকার হয় দেশটির কয়েকটি দূতাবাসও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইউক্রেনের পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয় সাইবার হামলার শিকার হয়েছে। এছাড়া দেশটির যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সুইডেন দূতাবাসের ওয়েবসাইটেও হামলা চালানো হয়।

এসব ওয়েবসাইট অচল হওয়ার আগে ইউক্রেনের নাগরিকদের জন্য একটি বার্তা দেখা গেছে। এতে লেখা ছিল, আরও খারাপ পরিস্থিতির জন্য তৈরি হোন।

শুক্রবারের এই সাইবার হামলায় কারা জড়িত তা স্পষ্ট নয়। তবে এক মুখপাত্র জানিয়েছেন, অতীতে এমন হামলা চালানো হয়েছে রাশিয়া থেকে।

এই বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্তে প্রায় ১ লাখ সেনার উপস্থিতিতে মস্কো এমনিতেই ইউক্রেনকে চাপে রেখেছে।

ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গত ৯ মাসে তারা ১২০০ সাইবার হামলা নিষ্ক্রিয় করেছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম