ঘৃণা ছড়ানোয় ফ্রান্সে প্রেসিডেন্ট প্রার্থীর জরিমানা

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২২, ২৩:৩৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২৩:৩৮

ঘৃণাবাদী বক্তব্য দেওয়ায় ফ্রান্সের উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী এরিক জেমোরকে দশ হাজার ইউরো জরিমানা করেছে প্যারিসের একটি আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মামলার সূত্রপাত এক টিভি অনুষ্ঠান থেকে। সেখানে নিঃসঙ্গ অভিবাসী শিশুদের ‘চোর’, ‘ধর্ষক’ এবং ‘খুনি’ আখ্যা দেন এই প্রেসিডেন্ট প্রার্থী।

এক সময়ের সম্প্রচারকর্মী এরিক জেমোর ইসলাম এবং অভিবাসী বিরোধী মতের জন্য পরিচিত। তার আইনজীবী জানিয়েছেন, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।

রায়ের প্রতিক্রিয়ায় সামাজিকযোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এরিক জেরোম অভিযোগ করেন তার বাকস্বাধীনতা সীমিত করা হয়েছে। তিনি বলেন, ‘মতাদর্শকে আদালতের বাইরে রাখতে পদক্ষেপ নেওয়া জরুরি।’

২০২০ সালের সেপ্টেম্বরে সিনিউজ টেলিভিশন চ্যানেলে অভিবাসী শিশুদের বিরুদ্ধে বক্তব্য রাখেন এরিক জেরোম। তিনি ওই চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন।

ওই সময়ে এক উগ্রবাদী পাকিস্তানি অভিবাসী তরুণের চালানো ছুরি হামলা নিয়ে এক প্রশ্নের জবাবে এরিক জেরোম বলেন, ‘তাদের এখানে কিছু করার নেই। তারা চোর, তারা খুনি, তারা ধর্ষক, তারা সবকিছু। তাদের অবশ্যই ফেরত পাঠাতে হবে, তাদের আসাই উচিত হয়নি।’

ঘৃণাবাদী বক্তব্যের কারণে আগেও দুইবার দোষী সাব্যস্ত হয়েছেন এরিক জেরোম। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন তিনি। ওই সময় বেশ কয়েক সপ্তাহ ধরে জনমত জরিপে দেখা যায় ইমানুয়েল ম্যাঁক্রোর শক্ত প্রতিদ্বন্দ্বি হয়ে উঠতে পারেন তিনি। পরে অবশ্য তার সমর্থন কমে যায়। বর্তমানে জনমত জরিপ দেখাচ্ছে প্রথম দফার ভোটে ১১ শতাংশ ভোট পেতে পারেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী