স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু, উদ্ধার ২৫

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২, ১১:৪৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১১:৪৯

স্পেনের একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে পাঁচ জনের মৃত্যু এবং আরও কয়েক জন আহত হয়েছে। বুধবার ভোরে দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে।

এক টুইট বার্তায় জানানো হয়েছে, মঙ্গলবার মধ্যরাতে ভ্যালেন্সিয়ার মনকাডার ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগে। দমকল বিভাগের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই বার্তায় জানানো হয়েছে, পাঁচ জন মারা গেছে আর শ্বাসনালীতে ধোঁয়া প্রবেশ করায় ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

দমকলকর্মীরা অগ্নিকাণ্ড থেকে ২৫৪ জনকে উদ্ধার করে আর বৃদ্ধাশ্রমের বাকি ৭০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দমকলকর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বৃদ্ধাশ্রমের কর্মী এবং পুলিশ সদস্যরা। দ্বিতল ভবন থেকে বয়স্ক বাসিন্দাদের সরিয়ে আনেন তারা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে একটি অক্সিজেন ইউনিটে শর্ট সার্কিট তেকে আগুনের সূত্রপাত হয়।

সূত্র: এএফপি

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের