রঙ নিয়ে বিরোধ: কাতার এয়ারওয়েজের সঙ্গে এয়ারবাসের ৬০০ কোটি ডলারের চুক্তি বাতিল

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২২, ২৩:১৩আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ২৩:১৩

কাতার এয়ারওয়েজের সঙ্গে ৬০০ কোটি ডলার মূল্যের একটি চুক্তি বাতিল করেছে ইউরোপীয় বহুজাতিক অ্যারোস্পেস কোম্পানি এয়ারবাস। চুক্তির আওতায় ৫০টি এ৩২১নিও যাত্রীবাহী উড়োজাহাজ কোম্পানিটির কাছ থেকে কেনার কথা ছিল কাতার এয়ারওয়েজের। এই চুক্তি বাতিলের ফলে সম্প্রতি সরবরাহ করা এ৩৫০এস-এর রঙ নিয়ে চলমান আইনি লড়াই নতুন মাত্রা পাবে।

গত বছর ডিসেম্বরে  এয়ারবাসের বিরুদ্ধে লন্ডনের একটি আদালতের দ্বারস্থ হয় কাতার এয়ারওয়েজ। এ৩৫০ উড়োজাহাজের একাধিক সমস্যার পর তারা এই পদক্ষেপ নেয়।

কাতারি কোম্পানির অভিযোগ, সম্প্রতি সরবরাহ করা এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজগুলোর রঙে ফাটল ধরছে এবং খসে পড়ছে। এর ফলে বজ্রপাত থেকে রক্ষা পেতে কপার মিশ্রণের আবরণ বেরিয়ে পড়ছে।

রঙ নিয়ে বিরোধ: কাতার এয়ারওয়েজের সঙ্গে এয়ারবাসের ৬০০ কোটি ডলারের চুক্তি বাতিল

আইনি লড়াইয়ের পাশাপাশি কোম্পানিটি ৫৩টি উড়োজাহাজের মধ্যে ২১টির উড্ডয়ন বাতিল করে। তারা এয়ারবাসের কাছে ৬০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে।

২০১৭ সালের ডিসেম্বরে স্বাক্ষরিত চুক্তিটির মূল্য ৬৩৫ কোটি ডলার বলে বিভিন্ন খবরে উল্লেখ করা হয়েছিল।

শুক্রবার এয়ারবাসের চুক্তি বাতিলের সিদ্ধান্তকে ‘যথেষ্ট অনুতাপ ও হতাশার’ বলে উল্লেখ করেছে কাতার এয়ারওয়েজ।

কাতার এয়ারওয়েজ উড্ডয়ন বাতিল করা উড়োজাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সির স্বতন্ত্র পর্যালোচনায় কোনও নিরাপত্তা ইস্যু পাওয়া যায়নি।

এয়ারবাস দাবি করেছে, মহামারিতে বিমান ভ্রমণে ধ্বস নামায় কাতার এয়ারওয়েজ নিজেদের স্বার্থে এ৩৫০ উড়োজাহাজগুলো বসিয়ে রেখেছে। শুক্রবার এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করেছে কাতারের কোম্পানিটি। সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের