ইউক্রেন উত্তেজনা: রাশিয়ার পাইপলাইন বিচ্ছিন্ন করার হুমকি

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২২, ২২:০৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ২২:১৯

মস্কো যদি ইউক্রেনে আক্রমণ করে তাহলে রাশিয়ার গুরুত্বপূর্ণ পাইপলাইন বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, রাশিয়া যদি হামলা চালায় তাহলে নর্ড স্ট্রিম-২ পাইপলাইন সামনে আগাবে না। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিতর্কিত নর্ড স্ট্রিম-২ পাইপলাইন প্রকল্পের মাধ্যমে বাল্টিক সাগরের নিচ দিয়ে রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করা হবে। এটি ইউক্রেনের ভেতর দিয়ে গেছে। এই পাইপলাইনের আয়ের ওপর নির্ভরশীল ইউক্রেন এখন রুশ হামলার আশঙ্কায় রয়েছে।

গত কয়েক সপ্তাহে প্রায় লাখ খানেক সেনা ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে রাশিয়া। এতে ইউক্রেনে হামলার আশঙ্কা জোরদার হয়েছে। যদিও এমন পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে মস্কো।

বুধবার রাশিয়ার নিরাপত্তা নিশ্চয়তার দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এই দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে ন্যাটো সামরিক জোটের সদস্য না করা।

নর্ড স্ট্রিম ২ পাইপলাইন

১ হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি নির্মাণ করতে সময় লেগেছে পাঁচ বছর এবং ব্যয় হয়েছে ১১০০ কোটি ডলার। এটি দিয়ে এখনও গ্যাস সরবরাহ শুরু হয়নি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানান, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে জার্মানির সঙ্গে মিলিতভাবে যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে যেনও প্রকল্পটি না আগায়।

কীভাবে অগ্রগতি ঠেকানো হবে তা সম্পর্কে বিস্তারিত না জানালেও তিনি বলেন, আমি একেবারে স্পষ্ট করতে চাই: যদি রাশিয়া ইউক্রেনে যেকোনোভাবে হামলা চালায় তাহলে নর্ড স্ট্রিম-২ আর আগাবে না।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক দেশটির পার্লামেন্টে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে পশ্চিমা মিত্ররা নর্ড স্ট্রিড-২-সহ কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব আনতে পারে।

এর আগে জার্মানিতে নিযুক্ত মার্কিন দূত এমিলি হ্যাবার টুইটারে বলেছেন, রাশিয়া ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে কোনও কিছুই বাদ দেওয়া হচ্ছে না, এমনকি নর্ড স্ট্রিম-২।

 

ইউক্রেন সম্পর্কিত আরও খবর পড়তে ক্লিক করুন: ইউক্রেন

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম