তুর্কি মিডিয়ার প্রতি এরদোয়ানের হুমকি

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২২, ১৯:৩৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৯:৩৫

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ক্ষতিকর কনটেন্ট প্রচার করলে তুর্কি মিডিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। শনিবার তিনি বলেছেন, যদি তারা দেশের মৌলিক মূল্যবোধের ক্ষতি করে এমন কিছু প্রচার করে তাহলে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

অফিসিয়াল গ্যাজেটে প্রকাশিত এক নোটিসে এরদোয়ান বলেছেন, তুরস্কের জাতীয় সংস্কৃতি রক্ষা এবং লিখিত, মৌখিক ও ভিজ্যুয়াল মিডিয়ার মাধ্যমে দেশের শিশুদের ক্ষতিকর বিষয়বস্তুর (কনটেন্ট) প্রভাব থেকে রক্ষা করতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এতে এমন কনটেন্টগুলো কী হতে পারে তা নির্দিষ্টভাবে উল্লেখ করেননি। তিনি বলেছেন, আমাদের জাতীয় ও নৈতিক মূল্যবোধের অবমাননা এবং পরিবার ও সামাজিক কাঠামোকে বিঘ্নিত করে এমন প্রকাশ্য বা গোপন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

প্রায় ২০ বছর ধরে তুরস্কের ক্ষমতায় রয়েছেন এরদোয়ান। তার দল একে পার্টির রক্ষণশীল ইসলামি মূল্যবোধের সঙ্গে খাপ খায় না এমন মিডিয়া কনটেন্টের সমালোচনা তিনি প্রায় সময় করে আসছেন।  

তুরস্কে সম্প্রতি সংবাদমাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ মিডিয়ার ৯০ শতাংশের মালিক রাষ্ট্র বা সরকার ঘনিষ্ঠ।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের