পোল্যান্ডে পৌঁছালো মার্কিন সেনাদের প্রথম দল

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:১১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৩

রুশ-ইউক্রেন সীমান্তে উত্তেজনার মধ্যেই শনিবার পোল্যান্ডে পৌঁছেছে মার্কিন সেনাদের প্রথম দল। পূর্ব ইউরোপে ন্যাটো মিত্রদের শক্তিশালী করার লক্ষ্যেই তাদের সেখানে পাঠানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের রেজেসো সামরিক ঘাঁটিতে পৌঁছেছে মার্কিন সেনারা।

পোল্যান্ডের সামরিক সূত্র জানিয়েছে, ছোট একটি উড়োজাহাজে করে ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত সংলগ্ন ঘাঁটিতে অবতরণ করেছে মার্কিন সেনারা।

টিভি ফুটেজে দেখা গেছে, নিকটবর্তী শহর জাসিওনকায় অস্থায়ী আবাসন প্রস্তুত করা হচ্ছে।

পোলিশ বাহিনীর একজন মুখপাত্র জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী, মার্কিন বাহিনীর ৮২ তম এয়ারবর্ন ডিভিশন থেকে ব্রিগেড ব্যাটল গ্রুপের প্রথম ফোর্স পোল্যান্ডে পৌঁছেছে।

এর আগে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনাকে ঘিরে গত বুধবার পূর্ব ইউরোপে আরও তিন হাজার মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পেন্টাগন জানায়, জার্মানিতে অবস্থানরত মার্কিন বাহিনীর এক হাজার সদস্যকে রোমানিয়ায় স্থানান্তর করা হবে। আর দুই হাজার সেনাকে যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ড ও জার্মানিতে মোতায়েন করা হবে।

এরইমধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের কিছু সেনাসদস্যকে জার্মানিতে পাঠানো হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম