ইউক্রেন ইস্যুতে বাইডেন-ম্যাক্রোঁ ফোনালাপ

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:০০

ইউক্রেন পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার ফোনে কথা হয় নেতার। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজের এক বিবৃতিতে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ইউক্রেনের সীমান্তে রাশিয়ার অব্যাহত সামরিক উপস্থিতির প্রতিক্রিয়ায় চলমান কূটনৈতিক ও প্রতিরোধমূলক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

ফোনালাপে দুই নেতাই ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বিষয়টি নিয়ে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন বাইডেন ও ম্যাক্রোঁ। একইসঙ্গে ইউক্রেনসহ মিত্র ও অংশীদারদের সঙ্গেও পরামর্শ অব্যাহত রাখবে দুই দেশ।

এদিকে পূর্ব ইউরোপে সংঘাত এড়ানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার মস্কো সফরে গেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। ম্যাক্রোঁর আশা, পুতিনের সঙ্গে সংলাপের মাধ্যমে আসন্ন সামরিক সংঘাত রোধে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

তিনি বলেন, সীমান্তে সংঘাত বন্ধের শর্তাবলি নিয়ে আলোচনা করবো। তবে আমাদের খুব বাস্তববাদী হতে হবে। যে পরিস্থিতি তৈরি হয়েছে তা থামানো অপরিহার্য হয়ে উঠেছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম