করোনামুক্ত এরদোয়ান

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫২

করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বৃহস্পতিবার এক বিবৃতিতে তার চিকিৎসক এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

বিবৃতিতে বলা হয়, পরীক্ষায় এরদোয়ানের করোনা নেগেটিভ এসেছে।

চিকিৎসক অধ্যাপক সেরকান টোপালোলু জানিয়েছেন, প্রেসিডেন্টের আর কোনও উপসর্গ নেই। শুক্রবার থেকেই কাজে ফিরবেন তিনি।

অধ্যাপক সেরকান টোপালোলু জানান, এরদোয়ানের গত কয়েকদিন ধরে ভাইরাসের কোনও উপসর্গ নেই। তবে ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের ‘খুব হালকা উপসর্গ’ রয়েছে।

তিনি বলেন, ‘গত দুই দিন ধরে আমরা যে পিসিআর পরীক্ষাগুলো করেছি তাতে নেগেটিভ রেজাল্ট এসেছে। আমি মনে করি যে, প্রেসিডেন্ট খুব শিগগিরই, এমনকি আগামীকালও তার রুটিন কর্মসূচিতে ফিরতে পারেন।’

এর আগে গত ৫ ফেব্রুয়ারি করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার কথা জানান এরদোয়ান। এদিন টুইটারে দেওয়া পোস্টে সস্ত্রীক কোভিডে আক্রান্ত হওয়ার কথা জানান তিনি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় গত বছর নভেম্বরে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট। অনেক বিশেষজ্ঞ বলে আসছেন, ডেল্টার মতো ওমিক্রন গুরুতর নয়। হাসপাতালে ভর্তি হতে হচ্ছে কম, মৃত্যুও কম। কিন্তু পরিস্থিতি দেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ওমিক্রনকে মৃদু ভাবা ঠিক হচ্ছে না।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম