নাগরিকদের ইউক্রেন ছাড়তে বললো যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৬

পশ্চিমা শক্তির সতর্কতার মধ্যে রাশিয়া যেকোনও সময় আক্রমণ করতে পারে এমন আশঙ্কায় এক ডজনেরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলেছে। বিবিসি বলছে, এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিও রয়েছে। 

এরই মধ্যে মস্কো ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে, তবে কাউকে কোনও ধরনের আক্রমণ করার ইচ্ছা নেই বলে জানিয়েছে তারা।

শনিবার এক ফেনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ইউক্রেনে কোনও ধরনের হামলা করা হলে তার মূল্য দিতে হবে রাশিয়াকে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আক্রমণের সতর্কতা আতঙ্ক সৃষ্টি করতে পারে। আর আমাদের শত্রুরা এখন এটাই চাইছে।

হোয়াইট হাউস সতর্ক করেছে, যেকোনও সময় আক্রমণ হতে পারে। ইউক্রেনের দিকে আকাশ থেকে বোমা হামলা শুরু হতে পারে। তবে রাশিয়া এ ধরনের অভিযোগকে ‌‘উসকানিমূলক জল্পনা’ হিসাবে অভিহিত করেছে।

অ-প্রয়োজনীয় কর্মীদের ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাস ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং রবিবার থেকে কনস্যুলার পরিষেবাগুলো স্থগিত করা হবে; যদিও জরুরি পরিস্থিতি পরিচালনা করার জন্য পশ্চিমের শহর লভিভে একটি ছোট কনস্যুলার চালু থাকবে।

কানাডাও তার দূতাবাসের কর্মীদের পোল্যান্ডের সীমান্তের কাছে লভিভে সরিয়ে নিচ্ছে। কানাডিয়ান মিডিয়া এ খবর জানিয়েছে।

ইউক্রেনে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত মেলিন্ডা সিমন্স টুইট করেছেন যে, তিনি এবং একটি মূল দল কিয়েভে অবস্থান করছেন।

 

/আইএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম