৪ হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে মাঝ সাগরে পুড়ছে জাহাজ

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৪

আটলান্টিক মহাসাগরে প্রায় চার হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে পানামার পতাকাবাহী দ্য ফেলিসিটি এইসের একটি বিশাল কার্গো জাহাজে আগুন লেগেছে। বুধবার সন্ধ্যায় আজোর দ্বীপের কাছে জাহাজটিতে আগুন লাগে। এতে ভক্সওয়াগেন গ্রুপের ল্যাম্বোরগিনি, পোর্শে, অডি গাড়ি রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এখবর জানিয়েছে।

পর্তুগালের নৌবাহিনী ও বিমানবাহিনী জানায়, জাহাজটির ২২জন ক্রুকে সফলভাবে সরিয়ে আনা হয়েছে। তাদেরকে স্থানীয় একটি হোটেলে রাখা হয়েছে। জাহাজটিতে কোনও মানুষ নেই এবং ভাসমান অবস্থায় রয়েছে।

ভক্সওয়াগেনের যুক্তরাষ্ট্র অপারেশনের একটি অভ্যন্তরীণ ইমেইলে উল্লেখ করা হয়েছে, জাহাজটিতে ৩ হাজার ৯৬৫টি ভক্সওয়াগেন এজি গাড়ি ছিল।

এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাকের হউস্টন বন্দরগামী শতাধিক কার, যেগুলোর মডেল জিটিআই, গলফ আর ও আইডি.৪ ঝুঁকিতে রয়েছে।

পোর্শে’র এক মুখপাত্র জানান, কোম্পানির ধারণা জাহাজটিতে তাদের প্রায় ১১০০ গাড়ি ছিল। এই গাড়িগুলোর ক্রেতাদের সঙ্গে সংশ্লিষ্ট অটোমোবাইল ডিলারের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার শেষ রাতে জাহাজটির মালিক এটিকে টো করে নিয়ে আনার উদ্যোগ নিচ্ছেন।

সাগরে গাড়িবাহী জাহাজে আগুনের ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে গ্রান্ডে আমেরিকায় আগুন লাগলে তা ডুবে যায়। এতে ছিল ২ হাজারের বেশি অডি ও পোর্শের মতো বিলাসবহুল গাড়ি।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী