ন্যাটোর মহড়ায় বিমান বিধ্বস্তে ৪ মার্কিন সেনা নিহত

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০২২, ১৭:৪৯আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৯:২৮

নরওয়েতে ন্যাটোর সামরিক প্রশিক্ষণ চলাকালে বিমান বিধ্বস্তে ৪ মার্কিন সেনা নিহত হয়েছেন। নিহতের খবর জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের। নিহতদের পরিবার এবং সহকর্মীদের প্রতি গভীর শোক জানিয়েছেন তিনি।

শুক্রবার ভি-২২ ওসপ্রে বিমানটি ন্যাটোর প্রশিক্ষণে অংশ নেয়। কোল্ড রেসপন্স নামে এই প্রশিক্ষণ মহড়ার মধ্যে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে বিমানটি নিখোঁজ হয়। নরওয়ের উদ্ধারকারী বাহিনী জয়েন্ট রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (জেআরসিসিসি) জানায়, দুর্ঘটনার সময় বিমানটিতে চার জন আরোহী ছিলেন।

বিমানটি প্রশিক্ষণে অংশ নিয়ে সন্ধ্যা ছয়টায় অবতরণের কথা ছিল। তবে ওই এলাকায় আবহাওয়ার অবনতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, মার্কিন সামরিক বিমানটি ন্যাটোর স্থল, নৌ এবং আকাশ মহড়ায় অংশ নিচ্ছিল। ১০ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত কোল্ড রেসপন্স নামের এই মহড়া চলবে। স্নায়ুযুদ্ধ পরবর্তী সময় থেকে নরওয়ের নেতৃত্বে এই নামে সামরিক মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। এতে ন্যাটো দেশগুলোর ৩০ হাজার সেনা, ২২০টি বিমান এবং ৫০টিরও বেশি জাহাজ অংশ নেয়।

সূত্র: সিএনএন, স্কাই নিউজ

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম