মারিউপোলে ধ্বংসাবশেষ ছাড়া কিছুই নেই: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২২, ০০:৩২আপডেট : ২৩ মার্চ ২০২২, ০০:৩৮

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার ইতালির পার্লামেন্টে ভিডিও কনফারেন্স ভাষণে কৌশলগত গুরুত্বপূর্ণ শহরের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি।

মারিউপোল ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি শহর। রাশিয়ার সীমান্তের একেবারে কাছাকাছি হওয়ায় অভিযানের শুরু থেকে রুশ বাহিনী গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। ফলে মারিউপোলের সামরিক এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে দাবি করছে কিয়েভ। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলেছে, রাশিয়ার হামলায় খাদ্য, ওষুধ, বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ হওয়ায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে শহরটিতে। বর্তমানে তিন লাখের মতো বাসিন্দা অবস্থান করলেও অবরুদ্ধ করে ফেলেছে রাশিয়ান সেনারা।

মারিউপোলের এমন পরিস্থিতি তুলে ধরে ইতালির আইনপ্রণেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, 'মারিউপোলের কাউন্সিল জানিয়েছেন রুশ বাহিনী শহরে দুটি বড় বোমা ফেলেছে। কিন্তু ক্ষয়ক্ষতি ও হতাহত নিয়ে বিস্তারিত জানাননি'।

শহরের কাউন্সিল বলেছেন, ‘এই বিষয়টি পরিষ্কার যে মারিউপোলকে শহর হিসেবে দেখতে আগ্রহী নয় দখলদাররা। তারা এটিকে সমতল ভূমিতে পরিণত করে মৃত জমির ছাইয়ে পরিণত করতে চায়’।

রাশিয়া বরাবরই অস্বীকার করছে তাদের টার্গেট বেসামরিক স্থাপনা নয়। এর আগে মারিউপোলের বেসামরিকদের বের হওয়ার সুযোগ করে দিতে সেখানে মানবিক করিডোর স্থাপনের আবারও আহ্বান জানান ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী আইরিনা ভেরেশচুক।

সূত্র: বিবিসি।

/এলকে/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের