ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৯০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০২২, ১২:০৩আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১২:১৩

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৯০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টর উইদাউট বর্ডারস জানিয়েছে, ডুবে যাওয়া ঘটনাস্থল থেকে শনিবার ভোরে চারজনকে উদ্ধার করেছে বাণিজ্যিক ট্যাংকার আলগ্রিয়া। অভিবাসন প্রত্যাশীরা লিবিয়া থেকে ইউরোপের দিকে যাচ্ছিল। 

টুইট বার্তায় জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান রবিবার জানিয়েছেন, ভূমধ্যসাগরে নতুন এক ট্র্যাজেডিতে ৯০ জনের বেশি মানুষ মারা গেছেন।

আলেগ্রিয়া-১ এর বরাতে টুইট বার্তায় এমএসএফ জানিয়েছে, উদ্ধারকৃত চারজন প্রায় একশ লোকের সঙ্গে একটি নৌকায় কমপক্ষে চারদিন সমুদ্রে ভাসছিলো। আলেগ্রিয়া-১ ট্যাঙ্কারের লগবুক অনুযায়ী নৌকাডুবির ঘটনায় প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে।

এমএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দুর্ঘটনায় জীবিতদের এমন জায়গায় ফেরানো উচিত নয় যেখানে তারা বন্দি, নির্যাতনের সম্মুখীন হতে হয়। আর লিবিয়া কোনও নিরাপদ জায়গা নয়’।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, চলতি বছরে ভূমধ্যসাগরে ডুবে প্রাণ গেছে ৩৬৭ জনের। আর ২০২১ সালে মারা গেছেন দুই হাজারের বেশি মানুষ।

সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি ফিরেছেন
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
ইতালির কথা বলে লিবিয়ায় বিক্রি, নির্যাতন চালিয়ে ৬৩ লাখ টাকা আদায়
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের