বুলগেরিয়ার কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০২২, ১২:৩১আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১২:৩১

ইউরোপের দেশ বুলগেরিয়ার কাছে আটটি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার বাইডেন প্রশাসনের তরফে এই অনুমোদন দেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, আনুমানিক ১ দশমিক ৬৭৩ বিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তির আওতায় বুলগেরিয়ার কাছে আটটি এফ-১৬ যুদ্ধবিমান এবং এ সংক্রান্ত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ)-এর এক বিবৃতিতে বলা হয়েছে, চুক্তিতে চারটি এফ-১৬ সি ব্লক ৭০ এয়ারক্রাফট এবং চারটি এফ-১৬ ডি ব্লক ৭০ এয়ারক্রাফট, সেই সঙ্গে ইঞ্জিন, প্রশিক্ষণ ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও হেলমেটসহ প্রচুর যন্ত্রপাতির উল্লেখ রয়েছে।

ডিএসসিএ বলছে, বুলগেরিয়াকে এসব সামগ্রী সরবরাহ করা হলে সেটি দেশটির বিমানবাহিনীকে কৃষ্ণ সাগর অঞ্চলে নিয়মিতভাবে আধুনিক যুদ্ধবিমান মোতায়েনের জন্য সক্ষম করে তুলবে। এটি বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় বুলগেরিয়ার সক্ষমতা উন্নত করবে।’

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম