মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন অস্ট্রিয়ার চ্যান্সেলর

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২২, ০১:০৪আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০১:০৪

রাশিয়া সফরের ঘোষণা দিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার। রবিবার তিনি জানিয়েছেন সোমবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

রবিবার এক টুইট বার্তায় কার্ল নেহামার লেখেন, ‘আমি আগামীকাল মস্কোয় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবো। আমরা (অস্ট্রিয়া) সামরিকভাবে নিরপেক্ষ, কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রান যুদ্ধে স্পষ্ট অবস্থান রয়েছে।’

ইউক্রেন থেকে বেসামরিকদের সরে যাওয়ার নিরাপদ করিডোর, যুদ্ধবিরতি এবং যুদ্ধাপরাধের পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানান অস্ট্রিয়ার চ্যান্সেলর।

কার্ল নেহামার জানান পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইইরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে অবহিত করা হয়েছে।

সূত্র: সিএনএন

/জেজে/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের