পুরো মারিউপোল শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২২, ০৩:৪৯আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৩:৪৯

ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে পুরো মারিউপোল শহুর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, শহরটি থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটানো হয়েছে। এর উপকণ্ঠে আর মাত্র কয়েকজন ইউক্রেনীয় যোদ্ধা রয়েছে।

শনিবার রাশিয়া এ দাবি করেছে বলে আলজাজিরার খবরে বলা হয়েছে।

এর আগে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, রাশিয়া ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেষ পর্যন্ত রাশিয়া শহরটি দখলে সমর্থ হলে সেটি হবে মনস্তাত্ত্বিকভাবে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। রাশিয়া তার নাগরিকদের ইউক্রেন যুদ্ধে একটি দৃশ্যমান বিজয় দেখাতে সমর্থ হবে।

এদিকে খারকিভ শহরেও রাশিয়া তার আংশিক অবরোধ অব্যাহত রেখেছে বলে জানায় ইউক্রেনের জেনারেল স্টাফ। কয়েক সপ্তাহ ধরেই সেখানে রুশ সেনাদের হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি সামরিক কারখানা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়েছে, কিয়েভে গুঁড়িয়ে দেওয়া কারখানাটিতে সাঁজোয়া যান উৎপাদন করা হতো। এছাড়া মাইকোলাইভ শহরে সামরিক সরঞ্জাম মেরামতের একটি স্থাপনাও ধ্বংস করে দেওয়া হয়েছে।

দূরপাল্লার নির্ভুল অস্ত্র দিয়ে ইউক্রেনের এসব সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া পূর্ব ইউক্রেনের খারকিভে একটি ইউক্রেনীয় এসইউ-২৫ বিমান ভূপাতিত করারও দাবি করেছে মস্কো।

শনিবার কিয়েভ এবং ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, দিনের প্রথম প্রহরে এসব শব্দ শোনা যায়। বেজে ওঠে বিমান হামলার সাইরেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, শহরের উপকণ্ঠ দারনিটস্কি জেলায় বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

 

/আইএ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম