ন্যাটোতে যোগদানের বিষয়ে আলোচনায় বসছে ফিনল্যান্ডের পার্লামেন্ট

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০২২, ১৪:৩৭আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৪:৩৭

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিষয়ে আলোচনায় বসছে ফিনল্যান্ডের পার্লামেন্ট। বুধবার এই আলোচনা হওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ন্যাটোতে যোগদানের জন্য পার্লামেন্টের রায় প্রয়োজন হবে সরকারের। সেক্ষেত্রে ২০০ এমপির বেশিরভাগকে এই জোটে যোগদানের পক্ষে ভোট দিতে হবে।

ফিনিশ মিডিয়া জানিয়েছে, ২০০ সদস্যবিশিষ্ট পার্লামেন্টের প্রায় ১০০ জন সদস্য বর্তমানে ন্যাটোতে যোগদানের পক্ষপাতী। ১২ জন এই জোটে যোগদানের বিরোধী। বাকিদের অবস্থানের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পার্লামেন্টের আলোচনায় তাদের অবস্থান স্পষ্ট হবে বলে প্রতীয়মান হচ্ছে।

এর আগে গত ১৫ এপ্রিল ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে ফিনল্যান্ড ও সুইডেনকে ফের সতর্ক করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যোগদানের বিষয়টি সুইডেন এবং ফিনল্যান্ডের ওপর নির্ভর করবে। তবে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সামগ্রিকভাবে ইউরোপীয় নিরাপত্তার জন্য এই ধরনের পদক্ষেপের পরিণতি বোঝা উচিত তাদের।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান