এবার ক্যালিফোর্নিয়ার গির্জায় বন্দুক হামলা, বেশ কয়েকজন হতাহত

বিদেশ ডেস্ক
১৬ মে ২০২২, ০৯:০১আপডেট : ১৬ মে ২০২২, ০৯:০৭

একদিনের ব্যবধানেই যুক্তরাষ্ট্রের আবারও বন্দুক হামলার ঘটনা ঘটলো। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের একটি গির্জায় অস্ত্রধারীর হামলায় একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। এর আগের দিন নিউ ইয়র্কের বাফেলো শহরে হামলায় ১০ জন নিহত হন।  

অরেঞ্জ কাউন্টি শেরিফ বিভাগ টুইটারে জানিয়েছে, রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ এর দিকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লেগুনো উডস শহরের জেনেভা প্রেসবিটারিনায় গির্জায় বন্দুক হামলা হয়।

এতে ঘটনাস্থলে একজন নিহত ও পাঁচজন আহত হন। চারজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের সবাই প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে প্রশাসন। সন্দেভাজনকে আটক করা গেছে। একটি অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।

হামলা সময় ৩০ জন লোক সেখানে ছিল বলে জানিয়েছে শেরিফ মুখপাত্র ক্যারি বার্ন। গির্জায় থাকাদের অধিকাংশই তাইওয়ান বংশোদ্ভূত। গির্জায় কেন হামলা চালালো, তার কারণ খুঁজতে আটক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হন। বাফেলো শহরের ব্যস্ত একটি সুপার মার্কেটে ঢুকে গুলি চালায় ১৮ বছর বয়সী এক তরুণ।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম