সুইডেনের ন্যাটো সদস্য হওয়ার পরিকল্পনায় বাধা দেবে তুরস্ক

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২২, ১৩:৪৪আপডেট : ১৭ মে ২০২২, ১৩:৪৪

আগামী কয়েক দিনের মধ্যে ন্যাটো সদস্য পদ পেতে আনুষ্ঠানিকভাবে আবেদন করবে সুইডেন। সোমবার দেশটির প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসন এতথ্য জানিয়েছেন। তবে ফিনল্যান্ড এবং সুইডেনের সদস্য হওয়ার অনুমোদন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। ন্যাটো সদস্য রাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জানিয়েছেন তিনি দুই দেশের কারোরই সদস্য হওয়ার আবেদনে সাড়া দেবেন না।

ন্যাটো সদস্য হতে গেলে ফিনল্যান্ড ও সুইডেনের জোটের ৩০ দেশের সবারই অনুমোদন প্রয়োজন পড়বে। অনুমোদন প্রক্রিয়া এক বছরের বেশি সময় ধরে চলতে পারে। তবে তুরস্কের বিরোধিতায় সেই অনুমোদন নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।

এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, ন্যাটো সদস্য হওয়ার আবেদনে সম্মতির জন্য রাজি করাতে সুইডেন ও ফিনল্যান্ডের আঙ্কারায় প্রতিনিধি পাঠানো উচিত হবে না। তিনি বলেন, ‘এই দেশগুলোর কারোরই সন্ত্রাসী গোষ্ঠীর বিষয়ে স্পষ্ট এবং প্রকাশ্য মনোভাব নেই।’

সুইডেনকে সন্ত্রাসী গোষ্ঠীর ‘হ্যাচারি’ আখ্যা দেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, দেশটির পার্লামেন্টেও সন্ত্রাসী রয়েছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে ইউরোপের নিরাপত্তা প্রকৌশল নড়বড়ে হয়েছে। ফলে স্নায়ু যুদ্ধের আমলে বাইরে থাকলও এখন সুইডেন ও ফিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দিতে বাধ্য হচ্ছে।

সুইডেনের সোস্যাল ডেমোক্র্যাট সরকার আবেদন বিবেচিত হওয়ার মধ্যেই দেশের দুর্বলতা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা আবেদন যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ন্যাটো জোটের প্রতি আহ্বান জানিয়েছে।

প্রাথমিকভাবে ন্যাটো নেতারা ভেবেছিলেন তুরস্কের বিরোধিতা বড় কোনও বিলম্বের কারণ হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে তা মারাত্মক বাধা হয়ে দাঁড়াচ্ছে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের